বিজ্ঞাপন
যারা জামায়াতে যোগদান করবে তারা পথভ্রষ্ট: জাতীয় মসজিদের খতিব
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২১ পিএম
বিজ্ঞাপন
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক জামায়াতে ইসলামীর আদর্শ এবং কওমি আলেমদের একাংশের জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোটে যাওয়ার বা তাদের সাথে যুক্ত হওয়ার তীব্র সমালোচনা করেছেন। তিনি এই ধরনের রাজনৈতিক জোট বা সংশ্লিষ্টতাকে সাধারণ মানুষের জন্য ‘বিভ্রান্তিকর’ বা ‘পথভ্রষ্টতা’ হিসেবে বর্ণনা করেন।
সম্প্রতি তার এমন একটি বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা নিয়ে আলোচনার ঝড় উঠেছে।
ওই বক্তব্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেককে দ্বীন কায়েমের জন্য জামায়াতের কথা উল্লেখ করে ‘নাউজুবিল্লাহ’ বলতে শোনা যায়। ব
ক্তব্যে জামায়াত জোটে কওমি পন্থী রাজনৈতিক দল যোগদানের বিষয়ে মুফতি আব্দুল মালেক বলেন, ‘যারা জামায়াতে যোগদান করবেন তারা পথভ্রষ্টতার পথে পা বাড়াবেন।’
তিনি বলেন, কি কথা! সব কওমি চলে যাবে জামায়াতে! পুরো কওমি চলে গেলে সব পথভ্রষ্টতা হয়ে যাবে। পুরো কওমি যদি সব ওই দিকে যায় আল্লাহ মাপ করেন, সব গুমরা হয়ে যাবে।’
মুফতি আব্দুল মালেক বলেন, ‘পুরো কওমি গেলো, এতো বেশি স্বপ্ন দেখেন কেনো? কওমি কিছু ভালো থাকলে, পুরো কওমি যাবে না ওই দিকে। কিসমত ভালো যাদের তারা ওই দিকে থেকে এই দিকে চলে আসবে।’