Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

জাইমাকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে শিশুর প্রশ্ন, কী বললেন তারেক রহমান

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পিএম

জাইমাকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে শিশুর প্রশ্ন, কী বললেন তারেক রহমান

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রশ্ন ‘জাইমা আপু কেন আসেননি?।’ এ প্রশ্নের জবাবে সেই শিশুকে প্রধানমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, জাইমা আপু তো এখানে নেই। বাইরে আছে, সেজন্য আসতে পারেনি।’

মঙ্গলবার (০৬ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমিতে শিশু অধিকার দিবস ২০২৬ ও প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ প্রশ্ন করা হয়।

এর আগে শিশু অধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় ১৫০ শিশু তাকে বরণ করে নেয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানের এবারের প্রতিপাদ্য ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।

অনুষ্ঠানে তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার