বিজ্ঞাপন
ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পিএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য সতর্কবার্তা দিয়েছে মার্কিন দূতাবাস। ভিসা আবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রদান না করলে আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
আজ মঙ্গলবার মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তায় এই সতর্কতা জারি করা হয়।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে এই নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আপনার ভিসা আবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রদান না করলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অযোগ্য হতে পারেন।’