Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

হঠাৎ দিল্লি গেছেন দিনেশ ত্রিবেদী

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০২:২৮ পিএম

হঠাৎ দিল্লি গেছেন দিনেশ ত্রিবেদী

বিজ্ঞাপন

হঠাৎ করেই দিল্লি গেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, সোমবার (৫ অক্টোবর) রাতে তিনি ঢাকা ত্যাগ করেন। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে ওই বৈঠকে আলোচনার বিষয়বস্তু এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকার অবস্থান সরাসরি ভারতের প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারেন দীনেশ ত্রিবেদী। পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ঢাকার পক্ষ থেকে দেওয়া বিভিন্ন শর্ত ও অবস্থান নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।

এদিকে আসন্ন নভেম্বরের শেষ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে গুঞ্জন চলছে। যদিও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

ভারতের কয়েকটি সংবাদমাধ্যমে সম্ভাব্য নভেম্বর সফর নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, উপযুক্ত সময় বিবেচনা করেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন।

চলতি বছর প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ঢাকা এমন একটি পরিবেশে সফরটি আয়োজন করতে চায়, যেখানে দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য অনুকূল পরিস্থিতি থাকবে এবং যথাযথ কূটনৈতিক কাঠামো অনুসরণ করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার