Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

চাঁদাবাজির অভিযোগে শেরেবাংলা নগর থানা বিএনপির ওয়ার্ড সভাপতি স্বপন আটক

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪২ এএম

চাঁদাবাজির অভিযোগে শেরেবাংলা নগর থানা বিএনপির ওয়ার্ড সভাপতি স্বপন আটক

বিজ্ঞাপন

রাজধানীর শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজির অভিযোগে শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২।

সোমবার (৫ অক্টোবর) তাকে শেরেবাংলা নগর এলাকা থেকে আটকের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

পুলিশ ও এসআরবি সূত্রে জানা যায়, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় স্বপনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। বিশেষ করে গার্মেন্টস থেকে চাঁদাবাজি, নিউরোসায়েন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা, আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাত থেকে চাঁদাবাজি এবং শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

শেরেবাংলা নগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অমৃতা বলেন, ‘মিজানুর রহমান স্বপন আমাদের হেফাজতে আছেন। এখনো মামলা হয়নি। বিস্তারিত পরে জানানো হবে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার