বিজ্ঞাপন
কিশোরী মৃত্যুকে কেন্দ্র করে মতিঝিলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভাঙচুর
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৯ এএম
বিজ্ঞাপন
রাজধানীর মতিঝিলের ইসলামী ব্যাংক হাসপাতালে ১৩ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার (৫ অক্টোবর) মধ্যরাতে রোগীর স্বজন ও স্থানীয় ১৫ থেকে ২০ জন ব্যক্তি হাসপাতালে ঢুকে ভাঙচুর চালান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডেঙ্গু রোগীর মৃত্যুর পর ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় তারা হাসপাতালের নিচতলায় হামলা ও ভাঙচুর চালান।
মতিঝিল জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রেজওয়ানুল ইসলাম জানান, হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কী কারণে হামলা হয়েছে, তা এখনো জানা যায়নি।
‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। বিস্তারিত পরে জানানো হবে’, বলেন তিনি।
এ সময় হাসপাতালের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। ঘটনার পর হাসপাতালের কর্মকর্তারা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।