Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পুলিশ কর্মকর্তা ক্লোজড

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পিএম

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পুলিশ কর্মকর্তা ক্লোজড

বিজ্ঞাপন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত থাকার অভিযোগে বাগেরহাট মডেল থানার এসআই দ্বীপ মণ্ডলকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।  

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম রাতে এসআই দ্বীপ মণ্ডলকে থানা থেকে প্রত্যাহারের কথা স্বীকার করেন। একই সঙ্গে তার বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

আরও পড়ুন
এর আগে আজ (রোববার) দুপুরে বিষ্ণুপুর ইউনিয়নের একজন প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে তার বসতবাড়ি থেকে এসআই দ্বীপ মণ্ডলকে আটক করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে।

এসআই দ্বীপ মণ্ডল বিষ্ণুপুর ইউনিয়নের বিট অফিসার ছিলেন। যার সুবাধে ওই বড়িতে তার যাওয়া-আসা ছিল।  

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার