বিজ্ঞাপন
ভিসা ইন্টারভিউতে মিথ্যা তথ্য দিলে হতে পারে স্থায়ী অ যোগ্যতা, সতর্ক করল ঢাকার মার্কিন দূতাবাস
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পিএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ভিসা ইন্টারভিউতে আবেদনকারীদের সত্য ও সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ইন্টারভিউতে মি থ্যা তথ্য দেওয়া, গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা বা জা ল নথি উপস্থাপনের গুরুতর পরিণতি হতে পারে বলে সতর্ক করেছে দূতাবাস।
আরটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ৩ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ঢাকার মার্কিন দূতাবাস এ সতর্কতা জানায়। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, আবেদনকারীদের ইন্টারভিউতে সব প্রশ্নের উত্তর সত্যভাবে দেওয়া উচিত এবং কোনো তথ্য গোপন বা বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা উচিত নয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ভিসা বা যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাওয়ার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কোনো তথ্য ইচ্ছাকৃতভাবে ভুলভাবে উপস্থাপন করা বা প্র তারণা করলে অভিবাসন ও নাগরিকত্ব আইনের ২১২(এ)(৬)(সি)(আই) ধারায় আবেদনকারী অ যোগ্য হতে পারেন। এ ধরনের অ যোগ্যতা সাধারণভাবে স্থায়ী।
পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, এই বিধান শুধু কোনো একটি ভিসা আবেদন প্র ত্যাখ্যানের মধ্যে সীমাবদ্ধ নয়। একই আইনের আওতায় অ যোগ্যতা নির্ধারিত হলে পরবর্তী সময়ে ভিসার জন্য আবেদন করলেও একই কারণে অ যোগ্য বিবেচিত হওয়ার সম্ভাবনা থাকে। তবে নির্দিষ্ট পরিস্থিতিতে আইনের আওতায় ওয়েভারের সুযোগ থাকতে পারে। সেই সুযোগ সবার জন্য স্বয়ংক্রিয় বা নিশ্চিত নয়।
তবে সাধারণ অনিচ্ছাকৃত ভুল এবং জেনেশুনে গুরুত্বপূর্ণ তথ্য মি থ্যা উপস্থাপনের বিষয় এক নয়। পররাষ্ট্র দপ্তরের ব্যাখ্যায় বলা হয়েছে, এই বিধান মূলত ভিসা বা যুক্তরাষ্ট্রে প্রবেশের সুবিধা পাওয়ার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ তথ্য ভুলভাবে উপস্থাপন বা প্র তারণার ক্ষেত্রে প্রযোজ্য।
এ কারণে ভিসা আবেদনপত্র পূরণ, প্রয়োজনীয় নথি জমা এবং ইন্টারভিউ—প্রতিটি ধাপেই সঠিক ও সামঞ্জস্যপূর্ণ তথ্য দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আবেদনকারীর অতীতের অভিবাসনসংক্রান্ত তথ্যও ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচিত হতে পারে।
ঢাকার মার্কিন দূতাবাসের সাম্প্রতিক সতর্কবার্তার মূল বিষয় হলো, ভিসা পাওয়ার আশায় কোনো তথ্য গোপন করা বা ভুল তথ্য দেওয়ার চেষ্টা না করা। আবেদনকারীদের নিজেদের তথ্য ও নথিপত্র যাচাই করে ইন্টারভিউতে সত্য ও পরিষ্কারভাবে উত্তর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।