Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৮ এএম

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিজ্ঞাপন

জরুরি বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণ ও রাইট অব ওয়ে সংক্রান্ত কাজের কারণে মুন্সিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় আগামী শনিবার (৩ অক্টোবর) ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মুন্সিগঞ্জ জোনাল অফিসের ৩৩ কেভি ফিডারের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্ধারিত সময়ে ইদ্রাকপুর, বাগমামুদালীপাড়া (আংশিক), মুন্সিগঞ্জ জোনাল অফিস, হাটলক্ষ্মীগঞ্জ, নয়াপাড়া, লঞ্চঘাট, গণপূর্ত কমপ্লেক্স, নয়াগাঁও পূর্বপাড়া, নয়াগাঁও মধ্যপাড়া, গোসাইবাগ, নয়াগাঁও পশ্চিমপাড়া, মিরেশ্বর, মুক্তারপুর, এলাইড কোল্ড স্টোরেজ, মালিরপাথর, পৌরমার্কেট, উত্তর ইসলামপুর, দক্ষিণ ইসলামপুর, ফরাজিবাড়ীর ঘাট, ইদ্রিস আলী মাদবর পলিটেকনিক্যাল কলেজ, সুপারমার্কেট, মুন্সিগঞ্জ বাজার, মালপাড়া, জমিদারপাড়া, পুরাতন কাচারী, মসজিদ মার্কেট, কলেজপাড়া, খালইষ্ট, পাঁচঘরিয়াকান্দি, মুন্সিগঞ্জ সদর থানা, শ্রীপল্লী, জগধাত্রীপাড়া, পুলিশ লাইনস, সদর উপজেলা, ফায়ার সার্ভিস ও ইয়াজউদ্দিন কলেজ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া খাসকান্দি, রমজানবেগ, পূর্ব শীলমন্দির, উত্তর চরমশুরা, দক্ষিণ চরমশুরা, ফুলতলা, টরকি ইসলামপুর, চরঝাপটা, কাউয়াদী, বর্ষারচর, ঢালীগোচর, ফকিরকান্দি, আলীরটেক বাজার, কুয়েতপাড়া, মহনপুরিয়াকান্দি ও জসিমনগরসহ নদীর পশ্চিম পাড়ের বিভিন্ন এলাকাতেও বিদ্যুৎ থাকবে না।

এর পাশাপাশি চরকিশোরগঞ্জ, মধ্যচরহোগলা, চরহোগলা, মালদ্বীপ, গুচ্ছগ্রাম, মোল্লারচর ও ফকিরের দোকান পর্যন্ত এলাকাও এই বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজের প্রয়োজনে নির্ধারিত সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। কারিগরি প্রয়োজন দেখা দিলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। এ কারণে বিদ্যুৎ লাইনের কাছাকাছি অবস্থান না করে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। নির্ধারিত কাজ নির্বিঘ্নে শেষ করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার