বিজ্ঞাপন
২০০৮ সালে সালাহউদ্দিনের সম্পদ ছিল ৬.৩ কোটি, ২০২৫ এ ৩০ কোটি এত সম্পদের উৎস কী!
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০২:১৮ এএম
বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সম্পদের উৎস ও স্বচ্ছ হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার, ২ অক্টোবর ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এমপি-মন্ত্রী ও তাঁদের নিকটাত্মীয়দের ব্যাংক হিসাব নিয়মিত যাচাইয়ের আহ্বান জানান। এই প্রক্রিয়া তাঁকে দিয়ে শুরু করার কথাও বলেন।
ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, হাসনাত পোস্টে সালাহউদ্দিন আহমদ ও তাঁর স্ত্রী হাসিনা আহমদের সম্পদের পরিমাণ নিয়ে কয়েকটি হিসাব তুলে ধরেন। তাঁর দাবি, নির্বাচনী হলফনামা অনুসারে এই দম্পতির সম্পদ ২০০৮ সালে ৬ কোটি ৩০ লাখ, ২০১৮ সালে ১২ কোটি ৭০ লাখ এবং ২০২৫ সালে ৩০ কোটি টাকা ছিল। এসব অঙ্ক হাসনাতের পোস্টে উল্লিখিত হিসাব।
গুলশানে সম্পত্তি এবং সন্তানদের বিদেশে পড়াশোনার ব্যয়ের উৎস নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আয়, উত্তরাধিকার ও বিনিয়োগ থেকে কতটা সম্পদ এসেছে, তার যাচাইযোগ্য ব্যাখ্যা প্রকাশের দাবি জানান হাসনাত।
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাষ্ট্র কারও হিসাব চাইতে পারে। তবে সরকারের সমালোচনার পর এমন পদক্ষেপ নেওয়া হলে তা উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেন তিনি। জনস্বার্থে একইভাবে এমপি-মন্ত্রীদের হিসাবও যাচাইয়ের দাবি জানান।