Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

জসিম-রমজানের নেতৃত্বে মালয়েশিয়া যুবদলের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০১:০৯ এএম

জসিম-রমজানের নেতৃত্বে মালয়েশিয়া যুবদলের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

বিজ্ঞাপন

মো. জসিম উদ্দিনকে সভাপতি ও মো. রমজান আলীকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ কমিটির অনুমোদন দেন। এর মধ্য দিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘোষিত ১৫ সদস্যের আংশিক কমিটি পূর্ণাঙ্গ রূপ পেল।

কেন্দ্রীয় যুবদলের অনুমোদিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ফেব্রুয়ারিতে জসিম উদ্দিনকে সভাপতি, রমজান আলীকে সাধারণ সম্পাদক এবং মো. সুলতান বিন সিরাজকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। পরে সাংগঠনিক কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করতে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন মো. নূর সিদ্দিকী সুমন। সহসভাপতি পদে রয়েছেন শেখ মোহাম্মাদ সেলিম, নাজমুল হাসান, খালিদ হাসান রিপন, হেলাল উদ্দিন হাই, কে এম সবুজ, মো. শাহীন আলম, ইউসুফ মজুমদার, মো. জাহাঙ্গীর আলম, মো. বোরহান উদ্দিন (তালেব মেলা), মো. জাহাঙ্গীর হাওলাদার, নাছির উদ্দিন মোল্লা, মো. কামরুজ্জামান শান্ত, তোরাবক হোসেন রানা, এআর মাসুদ, আক্তার হোসেন, মো. রফিকুল ইসলাম, জালাল শেখ, মো. মিজানুর রহমান বেপারী ও আব্দুল হাকিম।

সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. রমজান আলী এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. সুলতান বিন সিরাজ। কেন্দ্রীয় বিজ্ঞপ্তি অনুযায়ী, যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আরও নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের পর যুবদল মালয়েশিয়া শাখার সভাপতি মো. জসিম উদ্দিন কেন্দ্রীয় নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জসিম উদ্দিন বলেন, পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের ফলে মালয়েশিয়ায় যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে। প্রবাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ বাড়ানো হবে।

তিনি বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত তরুণ প্রজন্মকে সংগঠিত করে আদর্শভিত্তিক রাজনীতির চর্চা ও নেতৃত্ব বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে।

এদিকে, সোমবার (২৮ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত নির্দেশনায় সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, কেন্দ্রীয় নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার