Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

হাসপাতাল থেকে নিখোঁজ জামায়াত নেতার স্ত্রী

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৭:২২ পিএম

হাসপাতাল থেকে নিখোঁজ জামায়াত নেতার স্ত্রী

বিজ্ঞাপন

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলনাহার বেগম (৫৫) নামের এক রোগী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। তাকে তিনদিন ধরে কোনো সন্ধান মিলছে না।

এ ঘটনায় দিনাজপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মধ্যবয়সী ওই রোগীর সন্ধানে শহরে মাইকিংও করা হয়েছে।

গুলনাহার বেগম (৫৫) সদর উপজেলার ২ নম্বর সুন্দুরবন ইউনিয়নের বীরগাঁও গ্রামের জার্জিস হোসেনের স্ত্রী। জার্জিস হোসেন জামায়াতে ইসলামীর দিনাজপুর সদর উপজেলার ২ নম্বর সুন্দরবন ইউনিয়নের কর্মপরিষদ সদস্য।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হলে রোববার (২৭ সেপ্টেম্বর) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে গুলনাহার বেগমকে ভর্তি করান তার স্বজনরা। যথারীতি চিকিৎসাও চলছিল। এসময় পাশে ছিলেন তার মেয়ে জাকিয়া সুলতানা। পরদিন ভোর ৫টার দিকে তিনি টয়লেটে গিয়ে ফিরে এসে দেখেন তার মা নেই। এরপর থেকে ওই রোগীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

স্বামী জর্জিস হোসেন জানান, শহরে মাইকিং করা হয়েছে। এখনো তার স্ত্রীকে খুঁজে পাননি। এ ঘটনায় থানায় জিডি করেছেন।

দিনাজপুর কোতোয়ালি থানার পুলহাট ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জানান, নিখোঁজ রোগীর সন্ধান পেতে হাসপাতালসহ আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হবে। তারা সন্ধান পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

হাসপাতালের পরিচালক বলেন, ‘রোগী ‍নিখোঁজের পর হাসপাতালের সম্ভাব্য সব জায়গায় খুঁজে দেখা হয়েছে। হাসপাতালের ভেতরের অংশ ছাড়াও হাসপাতাল এলাকা পুরো খুঁজে দেখার জন্য চিঠি ইস্যু করা হয়েছে। রোগী নিখোঁজ হওয়া দুঃখজনক।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, আমরা সব থানায় মেসেজ পাঠিয়েছি। সব জায়গায় খোঁজখবর নেওয়া হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার