Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলাম মোল্লাকে বাদ দেওয়ার নির্দেশ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০২:৩১ পিএম

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলাম মোল্লাকে বাদ দেওয়ার নির্দেশ

বিজ্ঞাপন

বোর্ডের অনুমতি ছাড়াই এইচবিএম ইকবালের শেয়ার ট্রান্সফার করে বেঙ্গল টাইগার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হওয়া সিরাজুল ইসলাম মোল্লাকে ঋণখেলাপির তালিকা থেকে বাদ দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের হাইকোর্ট বেঞ্চ সাবেক সংসদ সদস্য সিরাজুল মোল্লার আবেদনের প্রেক্ষিতে এমন আদেশ দেন।

আরও পড়ুন
যদিও বর্তমানে হাইকোর্টে বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) স্থগিত করা প্রায় বন্ধ। তবে অবকাশকালীন ছুটির সময় এমন আদেশ দিয়েছেন হাইকোর্টের এই বেঞ্চ।

এর আগেও ভিন্ন নামে এই সিআইবি রিপোর্ট স্থগিত করতে গিয়ে পারেননি ঐ ব্যক্তি।

আদেশের পাশাপাশি কেন তাদের ঋণখেলাপির তালিকায় রাখা হয়েছে, তা জানতে চেয়ে একটি রুল জারি করেছেন আদালত। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট চারজনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার