Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ঢাবির অধ্যাপক জিনাত হুদা সাময়িক বহিষ্কার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম

ঢাবির অধ্যাপক জিনাত হুদা সাময়িক বহিষ্কার

বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনাত হুদাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।

বুধবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে অধ্যাপক জিনাত হুদাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

তিনি জানান, অধ্যাপক জিনাত হুদার বিরুদ্ধে একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার