Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিতে বাধার প্রতিবাদ আসিফ নজরুলের

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ এএম

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিতে বাধার প্রতিবাদ আসিফ নজরুলের

বিজ্ঞাপন

শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ প্রতিবাদ জানান।

আসিফ নজরুল বলেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়। বইটি বিক্রয়ে বাধা দেওয়া, প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়া এবং এর দুজন কর্মীকে তুলে নেওয়া বেআইনি ও অপরাধমূলক কাজ।

তিনি এ বিষয়ে সরকারের উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার শাসনামলে এভাবে বই বিক্রিতে বাধা দেওয়া, এমনকি বই নিষিদ্ধ করার বহু ঘটনা ঘটেছে। তারা তখন এসবের তীব্র প্রতিবাদ করেছেন।

এখন একই ধরনের নিন্দনীয় কাজ করে প্রকৃতপক্ষে শেখ হাসিনাকেই অনুসরণ করা হচ্ছে এবং মুক্তচিন্তার মানুষের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার