Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

‘চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে, এরপর অন্য জেলার’

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম

‘চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে, এরপর অন্য জেলার’

বিজ্ঞাপন

সুন্নি ঘরানার বক্তা মাওলানা আতাউল বারী আলকাদেরী বলেছেন, চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে, এরপর অন্য জেলার মানুষ। তার এমন বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে এমন বক্তব্য দিতে শোনা যায়।

ভিডিওতে আতাউল বারী বলেন, ‘রাউজানের মানুষ আগে জান্নাতে যাবে। কারণ এই রাউজানের মধ্যে শতকরা ৯০ জন সুন্নি এবং শতকরা ৯০ জন আশেকে রাসুল। রাউজানের পরে রাঙ্গুনিয়া যাবে। তারপরে হাটহাজারী যাবে। তারপর বাঁশখালী যাবে। তারপরে আনোয়ারা যাবে। তারপরে পটিয়া যাবে।’

তিনি বলেন, ‘এভাবে যেতে যেতে পুরো চট্টগ্রামবাসীকে আল্লাহ জান্নাত দেওয়ার পরে তারপর অন্য জেলার মানুষ যাবে। কারণ চট্টগ্রাম হচ্ছে সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। যেখানে শতকরা ৯০ জন সুন্নি এবং আশেকে রাসুল।’ বলেন তিনি।

নিজের দাবির ব্যাখ্যা দিতে গিয়ে ৭৩ দলের প্রসঙ্গও তুলে ধরেন এই বক্তা। তিনি বলেন, ‘হাদিসে পাকের মধ্যে আছে, আমার নবী বলেন, কেয়ামতের আগে ৭৩টা দল হবে। এই ৭৩টা দলের মধ্যে ৭২ দল জাহান্নামে যাবে। একদল জান্নাতে যাবে। সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত।’

বক্তব্যের শেষে তিনি আরও যোগ করেন, ‘সুতরাং জান্নাতে যেতে চাইলে সুন্নি হয়ে যান। নামের আগে সুন্নি লাগায়ে দেন।’

এদিকে আতাউল বারীর এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েপড়ার পর নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকে তার বক্তব্যকে মনগড়া ও ভিত্তিহীন দাবি হিসেবে উল্লেখ করছেন। আবার কেউ কেউ বক্তব্যটি নিয়ে হাস্যরসও করছেন।

মাওলানা আতাউল বারী আলকাদেরী সুন্নি বা রেজভী ধারার স্থানীয় বক্তা ও শায়ের হিসেবে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্যের কারণে এর আগেও তিনি আলোচনায় এসেছেন।

স্থানীয়দের তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা বিভিন্ন তথ্য অনুযায়ী, তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা এলাকায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার