Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় গ্রেপ্তার মিজান জামায়াত এমপির জামাতা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ এএম

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় গ্রেপ্তার মিজান জামায়াত এমপির জামাতা

বিজ্ঞাপন

নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় কুষ্টিয়া-২ আসনের জামায়াতের এমপি মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে ডিবি গুলশান বিভাগের একটি দল পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে এমপির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় এমপি আব্দুল গফুর বাসাতেই ছিলেন। তার সামনে থেকেই তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে ডিবি।

ডিবি পুলিশ জানিয়েছে, নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় মিজানুর রহমান এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।

র‌বিবার (২৭ সেপ্টেম্বর) ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার