বিজ্ঞাপন
হাফ প্যান্ট পরে মেট্রোরেলে যাওয়ার কর্মসূচি
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ এএম
বিজ্ঞাপন
মেট্রোরেলে হাফ প্যান্ট পরে চলাচলের পথে এক অ্যাথলেট প্রশিক্ষককে হয়রানির প্রতিবাদে হাফ প্যান্ট ও টি-শার্ট পরে মেট্রোরেলে যাওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ‘শর্টস পরেই মেট্রোতে উঠি!’ শিরোনামে ফেসবুকে এ কর্মসূচির ইভেন্ট খুলেছেন Shawn Ahmed (শাওন আহমেদ) নামে এক ব্যবহারকারী। কর্মসূচির স্থান হিসেবে রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশন উল্লেখ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা পর্যন্ত ইভেন্টটিতে প্রায় ১ হাজার ৬০০ মানুষ সাড়া দিয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৪০০ ফেসবুক ব্যবহারকারী ইভেন্টে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
ইভেন্টের বর্ণনায় বলা হয়েছে, রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে রানিং কোচ সাজ্জাদ হোসেন তার ট্রেনিং শেষ করে স্বাভাবিক রানিং পোশাক-টি-শার্ট ও শর্টস পরে ফার্মগেট মেট্রো স্টেশনে যান।
এক প্রতিবেদন অনুযায়ী, তার পোশাককে ‘অশালীন’ বিবেচনা করে তাকে পুলিশ থামায়, জিজ্ঞাসাবাদ করে এবং প্রায় ৪০ মিনিট অপেক্ষায় রাখে। অথচ মেট্রোরেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মেট্রোরেলে চলাচলের জন্য কোনো নির্দিষ্ট ড্রেস কোড নেই।