বিজ্ঞাপন
সালমানের স্টুডিওতে হামলা, মৌলবাদীদের দায়ী করলেন ময়ূখ রঞ্জন
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম
বিজ্ঞাপন
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ।
এ ঘটনার জন্য তিনি মৌলবাদীদের দায়ী করেছেন। ২৭ সেপ্টেম্বর দুপুর ১টা ২২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে সালমানের প্রতি সমর্থন জানান তিনি।
পোস্টে ময়ূখ লেখেন, ময়ূখ রঞ্জন ঘোষ লিখেছেন, ‘চাকরি করা সবচেয়ে সহজ একটা কাজ। কিছু নিজে থেকে উদ্যোগ নিয়ে বানানো, একটু একটু করে তার নির্মাণ পর্ব, এক থেকে শুরু করে এক কোটি মানুষকে যুক্ত করা, ১০ জন মানুষকে কাজ দেওয়ার সক্ষমতা অর্জন- এটা একটা স্ট্রাগল। এটা একটা ডোপামাইন ক্ষরণ। ওই রাত ৮টায় ময়ূখের ‘চিল্লামিল্লির’ মতোই টানটান উত্তেজনা।
ময়ূখকে বিভিন্ন শো-পডকাস্ট-অনুষ্ঠানে অ্যাপেয়ার করতে দেখছেন শুধু। পেছনে ময়ূখও যে এই প্রসেসটার মধ্যে দিয়ে যাচ্ছে। নিজের স্টুডিও সেট কেমন হবে, আলো কেমন আনা যায়, কোন ভেন্ডার সস্তায় কেমন ইন্টিরিয়র দিতে পারে- এই সবই নিজের করতে হয়।
অনেক দেশ-বিদেশের রেফারেন্স নিতে হয়। বাংলাদেশের একটা স্টুডিও তেমন ছিল। বড্ড ভালো লাগতো ওদের স্মার্ট পাঙ্কি সেট ডিজাইন! ঢাকায় না হয়ে কলকাতা হলে আমিই ভাড়া নিতাম নিজের শুটের জন্য।
আজ সকালে দেখলাম, এত কষ্ট করে বানানো স্টুডিও তছনছ করে দিয়েছে মৌলবাদীরা। ‘সে ওদের দেশে ওরা যা মন চায় করুক’- বলে মুখ ঘুরিয়ে নিতে পারতাম। পারছি না কারণ এসবই হচ্ছে আমাদের থেকে মাত্র ৪০০ কিলোমিটার দূরের এক ভূখণ্ডে। এই দাপাদাপি সিরিয়া ইরাক বা লিবিয়াতে হলে ভয় পেতাম না।
এটা ঢাকায় হচ্ছে। আজ ওদের স্টুডিও এভাবে তছনছ করল। কাল আমাদের করবে কলকাতায় যদি এই মৌলবাদীদের সংখ্যা বাড়ে এদিকে। লড়াইটা কেন করছিলাম বুঝতে পারছেন?
স্টে স্ট্রং সালমান মোহাম্মদ মুক্তাদির। আরও বড় স্টুডিও বানাও। মুখ খোলো বাংলাদেশের ক্রিয়েটর সমাজ! নেক্সট ইজ ইউ!’