বিজ্ঞাপন
ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে চিকিৎসকের মৃত্যু
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পিএম
বিজ্ঞাপন
ডেঙ্গু আক্রান্ত হয়ে এবার প্রাণ গেলো চিকিৎসকের। ডা. আঁচল রায় নামের ওই চিকিৎসক রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি ৪২তম বিসিএসের কর্মকর্তা ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ছিলেন।
জানা গেছে, অসুস্থ হওয়ার আগের দিনও রোগীদের সেবা দিয়েছেন। এমনকি পরের দিন ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই ডেঙ্গু তাকে কেড়ে নেয়।
ডা. আঁচল রায়ের মৃত্যুতে ৪২তম বিসিএসের সহকর্মী ও চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে সহকর্মীদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।