Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

স্টুডিও ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে যা বললেন সালমান মুক্তাদির

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ এএম

স্টুডিও ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে যা বললেন সালমান মুক্তাদির

বিজ্ঞাপন

এ দেশে কোনো দলের তোষামুদি না করলে তার ভবিষ্যৎ অনিশ্চিত বলে মন্তব্য করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির।

রাজধানীর ইসিবি চত্বরে অবস্থিত সালমান মোহাম্মদ মুক্তাদিরের স্টুডিওতে শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। পরে লাইভে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরো স্টুডিওর পরিস্থিতি দর্শকদের দেখান তিনি। চাঁদা না দেওয়ায় তার সঙ্গে এমন করা হয়েছে বলে অভিযোগ করেন সালমান মুক্তাদির।

এ সময় ভিডিওর শুরুতেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে উদ্দেশ করে সালমান মুক্তাদির বলেন, ‘এই ভিডিওটি স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য বানাচ্ছি। বাংলাদেশে এটা খুবই স্বাভাবিক। এ দেশে কেউ কোনো দলের তোষামুদি না করলে তার নিরাপত্তা অনিশ্চিত। তিলে তিলে গড়া স্বপ্নগুলোকে এভাবেই ধ্বংস করে দেওয়া হয় এ দেশে। বাংলাদেশে এটা খুবই স্বাভাবিক।’

ভিডিওতে তিনি চ্যালেঞ্জ করে বলেন, তিনি আগামীতে এর চেয়ে ভালো কিছু করে দেখাবেন। কেউ তাকে আটকাতে পারবে না।

একটি ভিডিওতে বিএনপি কর্মীদের উদ্দেশে তাকে বলতে দেখা যায়, ‘চাঁদাবাজি করো আর যাই করো, তোমাদের অবস্থান এটুকুই থাকবে। এর চেয়ে বেশি কিছু করার সাধ্য তোমাদের নাই।’

সালমান মুক্তাদিরের স্টুডিওর একজন কর্মকর্তা ঘটনার বিবরণ দিয়ে জানান, রাত সাড়ে ১০টার দিকে এক থেকে দেড়শ লোক হঠাৎ স্টুডিওতে ঢুকে ভাঙচুর শুরু করে। এ সময় আগন্তুকদের হাতে চাপাতি ও গান ছিল। পরিস্থিতি আশঙ্কাজনক দেখে উপস্থিত কর্মকর্তারা টয়লেটে লুকালে সেখানে গিয়েও অস্ত্র ও চাপাতি দেখিয়ে তাদের মোবাইল ও মানিব্যাগ ছিনতাই করে নিয়ে যাওয়া হয়।

এ ছাড়া স্টুডিওতে থাকা প্রয়োজনীয় যন্ত্রপাতিও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন ওই কর্মকর্তা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার