Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

স্ক্রিনশট ভাইরাল, মধ্যরাতে ছাত্রদল নেতা হামিমের স্ট্যাটাস

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ এএম

স্ক্রিনশট ভাইরাল, মধ্যরাতে ছাত্রদল নেতা হামিমের স্ট্যাটাস

বিজ্ঞাপন

১২ বছর আগে খোলা একটি ফেসবুক আইডিকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১টা ৪৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন। স্ট্যাটাসের সঙ্গে কয়েকটি স্ক্রিনশটও সংযুক্ত করেছেন তিনি।

ওই স্ক্রিনশটগুলোতে দেখা যায়, বিএনপি ও দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বেশ কিছু কথা লিখেছেন হামিম। এর আগে, ওই একই ফেসবুক আইডির কিছু স্ট্যাটাসের স্ক্রিনশট ভাইরাল হয়। যেখানে আবার দেখা যায়, ইসলামী ছাত্রশিবিরের পক্ষে একসময় লিখতেন হামিম।

আত্মপক্ষ সমর্থন করে আজ রাতে দেওয়া স্ট্যাটাসে হামিম লেখেন, ‘ক্লাস ৮, তাও ২০১৪ সাল। আজ থেকে ১২ বছর আগের আইডি। সেটা নিয়ে গুজবকর্মে নেমেছে সাবেক ছাত্রলীগ ওরফে ইসলামী ছাত্রশিবির।’

তিনি আরও লেখেন, ‘একটি পোস্ট, সেখানে তৎকালীন সময়ের ছাত্রদলের সেক্রেটারিকে ট্যাগ দেয়া। সেটি নিয়েও অপপ্রচার করার চেষ্টা করছে। আমার আপন ছোটবোনের সাথে দেয়া ছবিতে আজেবাজে কমেন্ট করছে।’

এরপর আপলোড করা স্ক্রিনশটের প্রসঙ্গ টেনে ইংরেজিতে ‘CRY More’ লিখে হামীম স্ট্যাটাসটি শেষ করেন এভাবে, ‘যখন আমরা প্রকাশ্যে এসব বলি, তোমরা তখন লীগের মিছিলে স্লোগান দিতে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার