বিজ্ঞাপন
মোটরসাইকেল ও গাড়ি চালকদের মানতে হবে যে ১২ নির্দেশনা
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ এএম
বিজ্ঞাপন
সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মোটরসাইকেল ও গাড়ি চালকদের ১২টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। বাহিনীটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় হেলমেট ব্যবহার, কাগজপত্র সঙ্গে রাখা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ পুলিশের নির্দেশনা
- মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে হেলমেট এবং গাড়ি চালানোর ক্ষেত্রে সিটবেল্ট ব্যবহার করুন।
- মোটরসাইকেলে চালকসহ আরোহী কোনোভাবেই দুইয়ের অধিক হবে না।
- মোবাইল ফোন ব্যবহার এবং অপ্রয়োজনে হর্ন বাজানো থেকে বিরত থাকুন।
- নির্ধারিত গতিসীমা এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলুন।
- বড় এবং ভারী যানবাহনের ব্লাইন্ড স্পট সম্পর্কে সচেতন থাকুন, যাতে চালক আপনাকে দেখতে পায়।
- লেন পরিবর্তন কিংবা টার্ন নেওয়ার পূর্বে ইন্ডিকেটর ব্যবহার করুন।
- অন্য পরিবহনের সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
- বিরূপ আবহাওয়ায় গতি কমিয়ে সাবধানে গাড়ি চালান।
- ট্রাফিক জ্যাম কিংবা অন্য চালকদের ভুলে মেজাজ হারাবেন না।
- মাদক সেবন করে, নিদ্রাচ্ছন্ন চোখে কিংবা উল্টো পথে গাড়ি চালাবেন না।
- মহাসড়কে ওভারটেকিং থেকে বিরত থাকুন, নির্ধারিত লেন মেনে গাড়ি চালান হালনাগাদকৃত কাজগপত্র সঙ্গে রাখুন।
- বাংলাদেশ পুলিশ এসব নির্দেশনা মানার পরামর্শ দিয়ে বলেন, আপনার ও আপনার পরিবারের নিরাপত্তায় সতর্ক থাকুন।