বিজ্ঞাপন
প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ এএম
বিজ্ঞাপন
বিদেশে থাকা বাংলাদেশিদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রবাসীদের সমস্যা ও অভিযোগ গ্রহণ এবং তা দ্রুত সমাধানে ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ নামে একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই সেলে প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যা বা অভিযোগ সরাসরি ই-মেইলের মাধ্যমে জানাতে পারবেন। এ জন্য নির্ধারিত ই-মেইল ঠিকানা হলো [email protected]।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ই-মেইলে পাওয়া অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ বিদেশে অবস্থানরত প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের জন্য নতুন একটি সরাসরি মাধ্যম চালু হলো।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রবাসীদের পাঠানো আবেদন ও অভিযোগ শুধু সেলে জমা রেখেই রাখা হবে না। এসব অভিযোগ দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে সরাসরি প্রবাসী কল্যাণ মন্ত্রী ও মন্ত্রণালয়ের সচিবের কাছে উপস্থাপন করা হচ্ছে।
এর মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
বিদেশে কর্মরত বা বসবাসরত বাংলাদেশিদের নানা ধরনের প্রশাসনিক ও সেবা-সংক্রান্ত সমস্যার সমাধানে মন্ত্রণালয়ের এই উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেটিই দেখার বিষয়। নতুন সেলের মাধ্যমে অভিযোগ পাওয়ার পর তা দ্রুত সংশ্লিষ্ট পর্যায়ে পৌঁছে দেওয়ার পাশাপাশি নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে মন্ত্রণালয়।