Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান মাসুদ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম

আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান মাসুদ

বিজ্ঞাপন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আইনশৃঙ্খলা সভাকে ঘিরে রাজনৈতিক কর্মীদের মধ্যে উত্তেজনা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার জন্য এক পক্ষ অন্য পক্ষকে দায়ী করলেও প্রশাসন জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

হাতিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক সামছল তিব্রীজ বলেন, আইনশৃঙ্খলা সভাকে ঘিরে যে ঘটনা ঘটেছে, তা অনাকাঙ্ক্ষিত। তাঁর দাবি, ছাত্রদলের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে এবং ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।

অন্যদিকে হাতিয়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল বলেন, এমপি হান্নান মাসউদ বিভিন্ন জায়গায় বিএনপিকে জড়িয়ে বক্তব্য দেওয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছিল। তবে আইনশৃঙ্খলা সভার ঘটনায় বিএনপির কোনো নির্দেশনা ছিল না।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহমেদ বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষ বা বিশৃঙ্খলার সঙ্গে জড়িতদের বিষয়ে অভিযোগ ও প্রাথমিক তথ্য যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, আইনশৃঙ্খলা সভায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও জননিরাপত্তা নিশ্চিত করাই ছিল সভাটির মূল উদ্দেশ্য। সেই সভাকে ঘিরেই রাজনৈতিক কর্মীদের সংঘাতে জড়িয়ে পড়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা যেন জনসমাগম কিংবা প্রশাসনিক সভায় সংঘাতের রূপ না নেয়। একই সঙ্গে অভিযোগ-পাল্টা অভিযোগের পরিবর্তে ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার