Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

দেশের ৫ জেলায় সাময়িক বন্যার শঙ্কা, সতর্কবার্তা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম

দেশের ৫ জেলায় সাময়িক বন্যার শঙ্কা, সতর্কবার্তা

বিজ্ঞাপন

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তিস্তা নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের ধরলা ও দুধকুমার নদীর পানি মোটামুটি স্থিতিশীল ছিল। তবে তিস্তা নদীর পানি বেড়েছে।

এদিকে স্থল গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর অন্ধ্র প্রদেশ ও এর সংলগ্ন দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ উড়িষ্যা ও এর সংলগ্ন উত্তর অন্ধ্র প্রদেশ এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সতর্ক থাকার পরামর্শ

তিস্তা নদীর পানি বাড়ার কারণে নদীসংলগ্ন নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্র ও নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে আবহাওয়া অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার