বিজ্ঞাপন
অপ্রতিম হত্যার আসামিদের বায়োমেট্রিক পরীক্ষার দাবি মায়ের
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম
বিজ্ঞাপন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আসামিদের বায়োমেট্রিক পরীক্ষা করাসহ প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক আলামত যাচাইয়ের দাবি জানিয়েছেন তাঁর মা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নাহিদা বেগম এসব কথা বলেন।
নাহিদা বেগম বলেন, তাঁর সন্তানের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে মামলার আসামিদের বায়োমেট্রিক পরীক্ষা করা প্রয়োজন। পাশাপাশি তাঁদের মুঠোফোনের তথ্য-উপাত্ত, কল রেকর্ডসহ অন্যান্য প্রযুক্তিগত আলামতও গুরুত্বের সঙ্গে যাচাই করা দরকার।
তিনি বলেন, আমি আমার সন্তানকে হারিয়েছি। আমি চাই, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসুক। যারা এ ঘটনায় জড়িত, তাদের আইনের আওতায় আনা হোক।
অপ্রতিমের মা তদন্তকারী সংস্থার প্রতি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক আলামত যাচাই করে দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের আহ্বান জানান।