বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দীর্ঘদিন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি কেন বাতিল হবে না, আগামী ১ অক্টোবরের মধ্যে এ ব্যাখ্যা চাওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ও ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার শিক্ষাক্রম পরিচালনাকারী ৮৬ টি প্রতিষ্ঠান বিগত তিন বছর যাবৎ শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা করেনি। শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদনের শর্তাবলিতে উল্লেখ আছে যে, প্রতিষ্ঠানে পর পর তিন বছর শিক্ষার্থী ভর্তি না করলে পাঠদান অনুমোদন বাতিল করা হবে।
এতে আরও বলা হয়, বিগত তিন বছর যাবৎ শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা না করায় সংযুক্ত তালিকায় উল্লিখিত প্রতিষ্ঠানসমূহের আগামী ২০২৭-২৮ শিক্ষাবর্ষ হতে ভর্তি কার্যক্রম স্থগিতসহ প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন কেন বাতিল/প্রত্যাহার করা হবে না এ বিষয়ে আগামী ১ অক্টোবরের মধ্যে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
৮৬ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা দেখুন এখানে।