Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

সম্পত্তির জন্য গর্ভধারিণী মাকে রাস্তায় ফেলে রেখে ঘরে তালা দিলেন সন্তান

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পিএম

সম্পত্তির জন্য গর্ভধারিণী মাকে রাস্তায় ফেলে রেখে ঘরে তালা দিলেন সন্তান

বিজ্ঞাপন

আজ থেকে ১৮ বছর আগে ২০০৮ সালে স্ত্রী ও চার ছেলে সন্তান মারা যান স্বামী গজনবী। স্বামীর মৃত্যুর পর ছেলেদের সংসারে থাকতেন ৭০ বছর বয়সী মা রাবেয়া বেগম। ছেলেদের সংসারে কেটে যায় কয়েক বছর। হঠাৎ করে কাউকে না জানিয়ে ছোট দুই ছেলে রাফি ও সুরুজ্জামান মায়ের কাছ থেকে তার অংশে সম্পত্তি লিখে নেন।

পরে বড় দুই ভাই লিটন ও আওলিয়া বিষয়টি যেনে গেলে মা ও ভাইদের সাথে শুরু হয় বাক-বিতণ্ডা। সংসারে নিয়মিত ভাবে চলতে থাকে ঝগড়া বিবাদ। এক পর্যায়ে ১৫ দিন করে মায়ের লালনপালনের দায়িত্ব ভাগ করে নেন সন্তানরা।

এরিমধ্যে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ভোর রাতে নিজ বাসার সামনে মা রাবেয়া বেগমকে রাস্তার ফেলে রেখে ঘরে তালা দিয়ে চলে যান ছোট ছেলে রাফি। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। এসময় স্থানীয়দের তোপের মুখে মায়ের দায়িত্ব নিতে রাজি হননি কোন সন্তান। পরে প্রশাসনের হস্তক্ষেপে ভাইপোর বাড়িতে আশ্রয় হয় রাস্তায় ফেলে যাওয়া সেই দুঃখিনী মা রাবেয়া বেগমের।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার