Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

স্বপ্রণোদিত হয়ে শুভাকাঙ্ক্ষীদের বিবৃতি, জানতেন না অধ্যাপক নাহরিন

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম

স্বপ্রণোদিত হয়ে শুভাকাঙ্ক্ষীদের বিবৃতি, জানতেন না অধ্যাপক নাহরিন

বিজ্ঞাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান গত ২১ সেপ্টেম্বর প্রকাশিত একটি সংবাদের পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। এক বিবৃতিতে তিনি জানান, সংশ্লিষ্ট সংবাদের বিষয়বস্তু ও বিবৃতির সাথে তার ব্যক্তিগত কোনো সম্পৃক্ততা নেই।

প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, যারা সম্প্রতি বিবৃতিটি দিয়েছেন, তারা সম্পূর্ণ স্বপ্রণোদিত হয়েই তা করেছেন। উক্ত বিবৃতিতে স্বাক্ষরকারীদের কারো সাথেই ড. নাহরিন ইসলাম খানের কোনো ব্যক্তিগত যোগাযোগ হয়নি। ফলে তাকে জড়িয়ে 'স্বাক্ষর জালিয়াতি'র যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমে 'তার সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি' মর্মে প্রচারিত দাবিকেও ভিত্তিহীন বলে দাবি করা হয়।

এদিকে বিষয়টি নিয়ে কথা বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুইবারের সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক আব্দুল হাই মল্লিক পারভেজ।

তিনি বলেন, 'সিন্ডিকেট সদস্য কে হবেন তা হাই কমান্ডের বিবেচনার বিষয়। তবে সম্প্রতি অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিপক্ষে যেভাবে মিডিয়া ট্রায়াল ও নোংরামি হয়েছে, তা দেখে আমরা দায়বদ্ধতার জায়গা থেকে এবং শুভাকাঙ্ক্ষী হিসেবে স্বপ্রণোদিত হয়ে এই বিবৃতি দিয়েছি।'

তিনি আরও যোগ করেন, 'অধ্যাপক নাহরিন ইসলাম কেমন তা বিচার করবেন তৎকালীন বিএনপি ও ছাত্রদলের দায়িত্বে থাকা নেতৃবৃন্দ। আমার মেয়াদে তিনি জাহানারা ইমাম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তার পিতা জনাব নজরুল ইসলাম খান বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন এবং তাদের ত্যাগ-তিতিক্ষা সর্বজনবিদিত। একজন উচ্চশিক্ষিত, অভিজ্ঞ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত শিক্ষাবিদ হিসেবে সিন্ডিকেট সদস্য পদে অধ্যাপক নাহরিনই অধিকতর যোগ্য। তার এই দীর্ঘ একাডেমিক ও পেশাগত অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই আমাদের বিশ্বাস।'

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার