Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

গাজীপুরে রেললাইন থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম

গাজীপুরে রেললাইন থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

গাজীপুরের জয়দেবপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে দুটি মরদেহ উদ্ধার করা হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, জয়দেবপুর রেল জংশনের আউটার সিগন্যালে ঢাকা ময়মনসিংহ রেল লাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। তিনি আরও বলেন, নিহত ওই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিচয় সনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে, কালিয়াকৈর পৌরসভার পাকার মাথা এলাকায় ভোরে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হন। নিহত ওই নারীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার