Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

স্কুলে ভর্তি নিয়ে নতুন নীতিমালা, থাকছে লটারি ও পরীক্ষা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ এএম

স্কুলে ভর্তি নিয়ে নতুন নীতিমালা, থাকছে লটারি ও পরীক্ষা

বিজ্ঞাপন

সরকারি-বেসরকারি সব স্কুলে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতেও লটারি পদ্ধতি করার কথা ভাবছে সরকার। ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষা পূর্ণমান হবে ১০০।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রণীত সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি নীতিমালা, ২০২৬-এর খসড়ায় এসব প্রস্তাব করা হয়েছে। এ পদ্ধতি বাস্তবানের আগে মাউশি খসড়া নীতিমালাটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠালে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষামন্ত্রণালয়।

ভর্তি নীতিমালার খসড়া অনুযায়ী, ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য ১০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। দুই ঘণ্টার এই পরীক্ষায় বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে।

নাম প্রকাশ না করার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, প্রথমে চার শ্রেণিতে (দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি) ৫০ নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা ছিল। তবে শেষ মুহূর্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তা পরিবর্তন করা হয়েছে।

এর আগে গত ৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় জানায়, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না, লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম চলবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার