বিজ্ঞাপন
তেলের দাম বাড়তেই রাশেদ খানের সেই পুরোনো পোস্ট ভাইরাল
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পিএম
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খানের ২০২১ সালের ৭ নভেম্বরের একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে দেওয়া ওই পোস্টে জ্বালানি তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের কথা উল্লেখ করেছিলেন তিনি।
পোস্টে রাশেদ খান লিখেছিলেন, ‘জ্বালানি তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামীকাল বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘গণঅধিকার পরিষদ’-এর বিক্ষোভ সমাবেশ।’
২০২১ সালের ওই পোস্টটি নতুন করে আলোচনায় এসেছে জ্বালানি তেলের দাম আবারও বাড়ানোর পর। রাশেদ খানের ওই পোস্টটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) নেটিজেনরা রাশেদ খানের সেই পোস্টটি সামনে এনে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দিচ্ছেন। এদের মধ্যে একজন সেই পোস্ট শেয়ার দিয়ে এর ক্যাপশনে তিনি লিখেন, ‘সফল হোক স্বার্থক হোক। রাশেদ ভাই এগিয়ে চলো। আমরা নেই তোমার পিছে।’ পোস্টটি ঘিরে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা।
এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সরকার ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হয়।
নতুন দাম অনুযায়ী, ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা থেকে বেড়ে ১৫৫ টাকা হয়েছে।
দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর ইতিহাস অনুযায়ী, এবারের দাম বৃদ্ধি দ্বিতীয় সর্বোচ্চ। ২০২২ সালের ৬ আগস্ট তৎকালীন সরকার জ্বালানি তেলের দাম ৪২ থেকে ৫১ শতাংশ পর্যন্ত বাড়িয়েছিল। পরে জনরোষের মুখে ডিজেলের দাম লিটারপ্রতি ৫ টাকা কমানো হয়।
তারে আগে বর্তমান সরকার প্রথম দফায় চলতি বছরের ১৮ এপ্রিল ডিজেল, অকটেন, পেট্রোলসহ সব ধরনের জ্বালানির দাম ১৫ থেকে ১৬ দশমিক ৬৭ শতাংশ বাড়িয়েছিল।