Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

যেভাবে বিমানের টয়লেটে মিলল ৫০ স্বর্ণবার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পিএম

যেভাবে বিমানের টয়লেটে মিলল ৫০ স্বর্ণবার

বিজ্ঞাপন

সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটে শতাধিক স্বর্ণবার থাকার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। টানা প্রায় চার ঘণ্টার তল্লাশির একপর্যায়ে উড়োজাহাজটির টয়লেট থেকে এসব স্বর্ণবার উদ্ধার করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিঙ্গাপুর থেকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর পূর্বপ্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উড়োজাহাজটিতে তল্লাশি শুরু করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।

অভিযানের একপর্যায়ে উড়োজাহাজের টয়লেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫০ টি স্বর্ণবার শনাক্ত করা হয়। উদ্ধার প্রতিটি বারের ওজন ১০ তোলা। এ হিসাবে ৫০টি বারের মোট ওজন ৫০০ তোলা বা প্রায় ৫ দশমিক ৮৩২ কেজি। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, প্রাথমিক তথ্য অনুযায়ী ফ্লাইটটিতে শতাধিক স্বর্ণবার থাকার সম্ভাবনা ছিল। তবে তল্লাশিতে এখন পর্যন্ত ৫০টি স্বর্ণবার উদ্ধার হয়েছে।

উদ্ধার করা স্বর্ণ কোনো যাত্রীর ব্যাগেজ থেকে পাওয়া যায়নি। উড়োজাহাজের টয়লেটে লুকিয়ে রাখার ঘটনায় স্বর্ণগুলো কারা সেখানে রেখেছে এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও স্বর্ণ চোরাচালানের নেপথ্যের চক্র উদ্‌ঘাটনে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার