Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

বিমানবন্দর থেকে ‘মহাভারত’ অভিনেতা গ্রেপ্তার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ এএম

বিমানবন্দর থেকে ‘মহাভারত’ অভিনেতা গ্রেপ্তার

বিজ্ঞাপন

ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাভারত’-এ ভীম চরিত্রে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করা অভিনেতা ও কুস্তিগীর সৌরভ গুর্জর আইনি বিপাকে পড়েছেন।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে প্রতারণা, শারীরিক সম্পর্ক স্থাপন এবং হেনস্তার অভিযোগে তাকে মুম্বাই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে হায়দরাবাদে নিয়ে যাওয়া হয়েছে।

সম্পর্কের শুরু এবং প্রতারণার অভিযোগ ভুক্তভোগী তরুণীর অভিযোগ সূত্রে জানা গেছে,

২০২১ সালে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সৌরভের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। এরপর হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়।

২০২১ সালের ২৫ ডিসেম্বর প্রথমবার সরাসরি সাক্ষাতের সময় সৌরভ তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন এবং স্ত্রীর মতো সমস্ত মর্যাদা দেওয়ার আশ্বাস দেন।

সৌরভের সঙ্গে একটি ব্যবসা শুরু করার প্রতিশ্রুতিতে বিশ্বাস করে তরুণী মার্কিন যুক্তরাষ্ট্রে তার চাকরি পর্যন্ত ছেড়ে দেন। কিন্তু পরবর্তীতে বিয়ের কথা তুললেই সৌরভ ফোন নম্বর ব্লক করে দিতেন এবং যোগাযোগ এড়িয়ে চলতেন।

ভুক্তভোগী জানান, ২০২৫ সালের অক্টোবর থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত তারা একসঙ্গে ছিলেন। কিন্তু হায়দরাবাদে একসঙ্গে থাকার সময় হঠাৎ করেই কোনো কিছু না জানিয়ে সৌরভ সেখান থেকে চলে যান। এরপর বহুবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন ওই তরুণী।

সর্বশেষ গত ১৫ আগস্ট হায়দরাবাদের গাচিবাউলি থানায় সৌরভের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী।

সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ এবং অবশেষে মুম্বাই বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, রেসলিং ও অভিনয়ের দু' মাধ্যমেই পরিচিত মুখ সৌরভ গুর্জর পরিচালক অয়ন মুখার্জির আলোচিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’-তেও অভিনয় করেছিলেন। পর্দার এই তারকা খ্যাতির আড়ালে তার এমন আচরণে শোবিজ অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার