বিজ্ঞাপন
আদালতে বহিস্কৃত জামায়াত নেতা এমপি গাজী নজরুল
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম
বিজ্ঞাপন
হাইকোর্টের জামিনের পর ঢাকার আদালতে এসে জামিননামা দাখিল করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
রবিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে উপস্থিত হয়ে তিনি জামিননামা জমা দেন। পল্লবী থানার হত্যাচেষ্টা মামলায় গত ১০ আগস্ট হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিন পান গাজী নজরুল ইসলাম।
গত ২১ জুলাই গাড়িচালক ওবায়দুর রহমান বাদী হয়ে পল্লবী থানায় মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং গোপন ভিডিও ফাঁসের সন্দেহে ওবায়দুরকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন-আমিনুর রহমান, মাসুম বিল্লাহ, মোতাসসিম বিল্লাহ ও রাকিবুল হাসান।
মামলার এজাহার অনুযায়ী, ওবায়দুর পল্লবীর কালশী এলাকার রোজগার্ডেন টাওয়ারে তার বোনের বাসায় থাকতেন এবং গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করতেন। সেখানে পারিবারিক সূত্রে নজরুল ইসলামের যাতায়াত ছিল।
এজাহারে আরও বলা হয়, নজরুল ইসলামের সঙ্গে ওবায়দুরের ভাগ্নির সম্পর্কের বিষয়টি জানতে পেরে ওবায়দুর তার পরিবারকে জানান এবং নজরুল ইসলামকে এ ধরনের সম্পর্ক থেকে বিরত থাকতে অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।
পরবর্তীতে গোপন ভিডিওকে কেন্দ্র করে বিরোধের জেরে ১৪ জুলাই ওবায়দুরের ওপর হামলা চালানোর অভিযোগ করা হয়। এ সময় তাকে লাঠি দিয়ে মারধরের পাশাপাশি গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয় বলে মামলার বিবরণে উল্লেখ রয়েছে। তার মা ও ছোট বোন চিৎকার করলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়। পরে আহত ওবায়দুরকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়।