Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

অপ্রতীম হত্যাকাণ্ডে যারা সাহস জুগিয়েছে, তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম

অপ্রতীম হত্যাকাণ্ডে যারা সাহস জুগিয়েছে, তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে

বিজ্ঞাপন

কুমিল্লা নগরীতে ১৩ বছর বয়সি কিশোর অপ্রতীমকে অপহরণের পর হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত কুসিক মেয়রপ্রার্থী ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি তারিকুল ইসলাম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তারিকুল ইসলাম বলেন, ‘কোমলমতি শিশু অপ্রতীমকে অপহরণের পর হত্যার ঘটনা কুমিল্লা নগরীর জননিরাপত্তার ভয়াবহ অবনতির চিত্র জাতির সামনে স্পষ্ট করেছে। এ ধরনের ঘটনা কোনোভাবেই স্বাভাবিক ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।’

তিনি বলেন, শুধু হত্যাকারীদের গ্রেফতার করলেই এই ঘটনার দায় শেষ হয়ে যায় না। যারা অপরাধীদের এমন নৃশংস কর্মকাণ্ড করার সাহস ও সুযোগ তৈরি করে দিয়েছে এবং যাদের ছত্রছায়ায় অপরাধীরা বারবার অপরাধ করার সাহস পেয়েছে, তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। অপ্রতীম হত্যাকাণ্ডের পেছনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি।’

এনসিপি মনোনীত কুসিক মেয়রপ্রার্থী বলেন, ‘এপ্রিল মাসে বুলেট বৈরাগী হত্যাকাণ্ডের পর এবার কোমলমতি শিশু অপ্রতীম হত্যার ঘটনা ঘটল। এরপর আর কত প্রাণ গেলে প্রশাসনের টনক নড়বে, এই প্রশ্ন আজ কুমিল্লাবাসীর।’ 

আরও পড়ুন
তিনি কুমিল্লা নগরীতে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ, দ্রুত তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থার দাবি জানান।

তারিকুল ইসলাম বলেন, ‘কুমিল্লা শহরে মানুষের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে হবে। অপরাধী যে-ই হোক, তার রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় বিবেচনায় না নিয়ে আইনের আওতায় আনতে হবে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার