Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

নেই আইফোন, অপ্রতিমের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম

নেই আইফোন, অপ্রতিমের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন

বিজ্ঞাপন

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ হওয়া ১৩ বছরের কিশোর ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের একদিন পর শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লার কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের সানন্দা এলাকায় একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে মরদেহ উদ্ধার হলেও তার কাছে থাকা আইফোনটি পাওয়া যায়নি।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ পাওয়া গেছে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

অপ্রতিম বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর আর বাড়ি ফেরেনি সে। বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে ওইদিন সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।

নিখোঁজের পর থেকেই অপ্রতিমকে উদ্ধারে স্বজনদের পাশাপাশি পুলিশও তৎপর ছিল। ইতোমধ্যে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তারা। ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে। সেই যুবককে খুঁজছে পুলিশ।

এ বিষয়ে ওসি) রকিবুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের আশপাশের কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে অপ্রতিমকে এক যুবকের সঙ্গে দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের পাশে ম্যাজিক প্যারাডাইস সংলগ্ন আমরা তার মরদেহ খুঁজে পেয়েছি। তদন্ত করে জড়িতদের খুঁজে বের করা হবে।

এদিকে অপ্রতিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। কীভাবে তার মৃত্যু হয়েছে এবং কারা এ ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

অপ্রতিমের মা ড. নাহিদা জানিয়েছিলেন, অপ্রতিমের সঙ্গে একটি আইফোন ছিল। নিখোঁজ হওয়ার পর থেকেই ফোনটি বন্ধ পাওয়া যায়। অপ্রতিম কোটবাড়ি এলাকা খুব ভালোভাবে চেনে এবং এখানেই বড় হয়েছে। সে একা চলাফেরা করতে পারে। তাই সাধারণভাবে পথ হারিয়ে তার নিখোঁজ হওয়ার কথা নয়।

মায়ের আইফোন হাতে নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলবে জানিয়ে বাসা থেকে বের হয় ১৩ বছরের কিশোর ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম। তার পর থেকে আর খোঁজ মিলছিল না। আইফোনের সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত হওয়ার তথ্য পায় আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনে অবস্থিত সানন্দা এলাকায় একটি টিলায় গিয়ে মেলে অপ্রতিমের নিথর দেহ।

অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা নাহিদের সন্তান। নিষ্পাপ এই কিশোরের এমন অকাল মৃত্যৃর খবরে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সে।

এ ঘটনায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের পর থেকেই তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইতোমধ্যে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তারা। ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে। সেই যুবককে খুঁজছে পুলিশ।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের আশপাশের কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে অপ্রতিমকে এক যুবকের সঙ্গে দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের পাশে ম্যাজিক প্যারাডাইস সংলগ্ন আমরা তার মরদেহ খুঁজে পেয়েছি। তদন্ত করে জড়িতদের খুঁজে বের করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার