বিজ্ঞাপন
ফুটপাতের সেই গোলাপিকে বাড়ি করে দিলেন প্রধানমন্ত্রী
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ এএম
বিজ্ঞাপন
রাজধানীর শাহবাগ এলাকার ফুটপাতে বসবাস করা অসহায় নারী গোলাপি বেগমের জন্য নতুন বাড়ি নির্মাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে এক অনুষ্ঠানের মাধ্যমে গোলাপি বেগমের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানের মাধ্যমে গোলাপি বেগমের কাছে নতুন বাড়ির চাবি হস্তান্তর করা হবে।
প্রধানমন্ত্রীর পক্ষে চাবি তুলে দেবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত।
এ সময় স্থানীয় সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতারা এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্য সদস্যরা উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।