Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ডাকসু সংগ্রহশালা: মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি পাশাপাশি রেখে পদদলন

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম

ডাকসু সংগ্রহশালা: মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি পাশাপাশি রেখে পদদলন

বিজ্ঞাপন

ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের নেতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তারা সংগ্রহশালার মেঝেতে জিন্নাহর ছবির পাশাপাশি যুদ্ধাপরাধী গোলাম আযমের ছবি সাঁটিয়ে দেন। পরে ছবিগুলোর ওপর দিয়ে হেঁটে প্রতিবাদ জানান তারা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ৮ থেকে ১০ জন শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন।

শিক্ষার্থীদের একজন ওয়াসিম উদ্দিন রাহাত বলেন, বাংলাদেশ ভাষার জন্য রক্ত দেওয়া সালাম, বরকতের দেশ। বাংলাদেশ ৩০ লাখ মানুষের রক্ত দিয়ে কেনা দেশ। সেখানে যে আমার ভাষা কেড়ে নিতে চেয়েছে, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থান দেওয়া আমরা কখনো সহ্য করব না। গোলাম আযম একজন কুখ্যাত রাজাকার। সেই রাজাকারের ছবি ডাকসুতে স্থান পায়নি। তাই আমরা ঘৃণার প্রতীক হিসেবে মাটিতে লাগিয়েছি তাদের ছবি। এদেশের মানুষের পায়ের নিচে থাকা উচিত তাদের।

ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং সংগ্রহশালার ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে এ কর্মসূচি পালন বরেন তারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার