Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

দাওরায়ে হাদীস পরীক্ষার্থীদের জন্য বোর্ডের নতুন সিদ্ধান্ত

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ এএম

দাওরায়ে হাদীস পরীক্ষার্থীদের জন্য বোর্ডের নতুন সিদ্ধান্ত

বিজ্ঞাপন

কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষায় নিবন্ধনের সময় শিক্ষার্থীদের জন্মসাল সানাবিয়্যা বা সানাবিয়্যা উলয়া পর্যায়ে নিবন্ধনকালীন জন্মসালের সাথে অভিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশ।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ (২৯ রবিউল আউওয়াল ১৪৪৮ হিজরী) আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ৬৯তম সভায় মুহতারাম চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, সানাবিয়্যা বা সানাবিয়্যা উলয়ার নিবন্ধনের সময় একজন শিক্ষার্থীর যে জন্মসাল উল্লিখিত হবে, দাওরায়ে হাদীস (তাকমীল)-এর নিবন্ধনেও সেই একই জন্মসাল বহাল থাকবে। দাওরায়ে হাদীসের নিবন্ধনের সময় কোনো শিক্ষার্থীর জন্মসাল পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকবে না, এমনকি দাওরায়ে হাদীস পরীক্ষা সম্পন্ন হওয়ার পরও এই জন্মসাল অপরিবর্তিত থাকবে বলে সভায় জানানো হয়।

নতুন এই বিধান ১৪৪৯ হিজরী শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকল বোর্ড, দাওরায়ে হাদীস মাদরাসা ও শিক্ষার্থীদের বিশেষভাবে অবহিত করা হচ্ছে বলে জানিয়েছেন আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মুঃ অছিউর রহমান।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার