Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

আসিফ মাহমুদের দুদক অনুসন্ধান নিয়ে যা বললেন সচিব

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ এএম

আসিফ মাহমুদের দুদক অনুসন্ধান নিয়ে যা বললেন সচিব

বিজ্ঞাপন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান ‘টার্গেট’ করে শুরু করা হয়নি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুদকের এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদের বিরুদ্ধে কী অভিযোগ এসেছে এবং কী ভিত্তিতে সেসব অভিযোগ অনুসন্ধানের জন্য নেওয়া হয়েছে- সে বিষয়ে মুখ খুলতে রাজি হননি দুদক সচিব। তিনি বলেন, ‘আজকের বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকি। এ বিষয়ে আমরা কথা না বলি।’

আসিফ মাহমুদকে কেন অনুসন্ধানের আওতায় নেওয়া হয়েছে এবং অন্য সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তাদের ক্ষেত্রে একই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে সাইদুর রহমান খান বলেন, কাউকে লক্ষ্য করে এ কার্যক্রম চালানো হচ্ছে না।

দুদক সচিব বলেন, ‘আমরা এরকম কোনো টার্গেট করে করছি না। যেহেতু পেন্ডিং ছিল, পেন্ডিং লিস্ট অনুযায়ী আমরা এগুলো উপস্থাপন করছি।’ কোনো পক্ষপাতিত্ব করা হচ্ছে না বলেও দাবি করেন তিনি।

অন্য সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেগুলোও আইন অনুযায়ী দেখা হচ্ছে বলে জানান সাইদুর রহমান খান। তিনি বলেন, ‘যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, সেগুলো আইনানুগভাবে দেখা হচ্ছে এবং আইনানুগভাবে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার