Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ডিএমপির ৩ কর্মকর্তাকে বদলি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ এএম

ডিএমপির ৩ কর্মকর্তাকে বদলি

বিজ্ঞাপন

সচিবালয় নিরাপত্তা বিভাগসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে। গতকাল রোববার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- সচিবালয় নিরাপত্তা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আতিকুর রহমানকে ট্রাফিক-মহাখালী জোনে, কোতয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুল হককে গোয়েন্দা-তেজগাঁও বিভাগে এবং গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হোসাইনকে কোতোয়ালি জোনে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, গত ৮ সেপ্টেম্বর জারি করা অফিস আদেশে খান মাহমুদুল হাসানকে ট্রাফিক-মহাখালী হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার