Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

সৌদিতে হামলায় তছনছ মসজিদসহ বহু ঘরবাড়ি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম

সৌদিতে হামলায় তছনছ মসজিদসহ বহু ঘরবাড়ি

বিজ্ঞাপন

সৌদি আরবের জিজান প্রদেশে হুথিদের হামলায় মসজিদসহ বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদির সিভিল ডিফেন্স জানিয়েছে, হুথিদের ছোড়া একটি মিসাইল বা ড্রোন জিজানে আঘাত হানে। এ প্রদেশটি ইয়েমেনের সীমান্তের সঙ্গে লাগোয়া। হুথিদের হামলায় বেশ কয়েকটি গাড়িও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, সৌদি যদি নতুন করে ইয়েমেনে কোনো হামলা চালায় তাহলে দেশটিতে আরও বিস্তৃত, তীব্র ও গভীরে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হুথি বিদ্রোহী গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে। তিনি জানান, সৌদি গত ৪৮ ঘণ্টায় ইয়েমেনে প্রায় ১৩০ বার বিমান হামলা চালিয়েছে। কিন্তু নতুন করে যদি আবারও হামলা হয় তাহলে তাদের হামলার তীব্রতা বাড়বে। সঙ্গে সৌদির অনেক গভীরের অবকাঠামোকে টার্গেট করা হবে।

আর সৌদির সিভিল ডিফেন্সের মুখপাত্র তাদের বেসামরিক অবকাঠামোতে হুথিদের হামলাকে ‘আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছেন। এরআগে গত মঙ্গলবার সৌদিতে সবচেয়ে বড় হামলাটি চালায় হুথিরা। এদিন তারা আবহা, খামিস মুসাইত, জাজান এবং নাজরানকে টার্গেট করে। এতে নারী ও শিশুসহ ৭৩ জন আহত হন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার