বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ত্রয়োদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রেজা কিবরিয়াকে।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে একটি নতুন কমিটি গঠনের পাশাপাশি অর্থ মন্ত্রণালয় ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত দুটি বিদ্যমান স্থায়ী কমিটি সদস্য পরিবর্তনের মাধ্যমে পুনর্গঠন করা হয়।
চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি সংসদে নতুন কমিটি গঠন এবং দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে সংসদ সদস্যরা প্রস্তাবগুলো অনুমোদন করেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত ৩৯টি স্থায়ী কমিটি এবং বিষয়ভিত্তিক ১১টি কমিটিসহ মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে মঙ্গলবার পাঁচটি কমিটি গঠন করা হয়েছিল। বুধবার অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের মাধ্যমে এ পর্যন্ত গঠিত কমিটির সংখ্যা ৪৬টিতে পৌঁছেছে।