Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

নারায়ণগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা পেল শিক্ষা উপকরণ

হিউম্যানিটি ফার্স্ট বাংলাদেশের উদ্যোগ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ এএম

নারায়ণগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা পেল শিক্ষা উপকরণ

বিজ্ঞাপন

গত মঙ্গলবার সকাল ১১টায় নারায়ণগঞ্জের শায়েস্তা খান রোডস্থ সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে হিউম্যানিটি ফার্স্ট বাংলাদেশের উদ্যোগে একটি বিশেষ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

“মানবতার বন্ধনে—শিক্ষা, সহমর্মিতা ও মানবসেবার প্রত্যয়ে” শীর্ষক এই কর্মসূচিতে বিদ্যালয়ের প্রায় ৬০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের জন্য দুপুরের খাবারেরও আয়োজন হয়।

হিউম্যানিটি ফার্স্ট এর মূল লক্ষ্য হলো প্রয়োজন ও মানবিকতার ভিত্তিতে মানুষের জীবন ও মর্যাদা রক্ষা করা এবং সামাজিকভাবে সুবিধাবঞ্চিত ব্যক্তি ও কমিউনিটিকে সহায়তা করা। সংস্থাটির কমিউনিটি কেয়ার কর্মসূচিতে বিশেষভাবে প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক সহায়তা ও শিক্ষা-সম্পর্কিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

হিউম্যানিটি ফার্স্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. ইউনুস আলী বলেন, “আমাদের আজকের এই উদ্যোগ শুধুমাত্র ৬০ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়ার কর্মসূচি নয়। আমরা চাই, এই শিশুদের প্রতি সমাজের ভালোবাসা, সম্মান ও দায়িত্ববোধ আরও দৃঢ় হোক। একটি স্কুল ব্যাগ হয়তো একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনে সামান্য সহযোগিতা করবে; কিন্তু তার সঙ্গে যদি ভালোবাসা ও মানবিকতার বার্তা পৌঁছে দেওয়া যায়, তাহলে সেটিই একটি সুন্দর সামাজিক বন্ধনের সূচনা করতে পারে।”

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবুল কালাম, সংসদ সদস্য, নারায়ণগঞ্জ–৫। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়হান কবির, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ; অধ্যাপক মামুন মাহমুদ, প্রশাসক, নারায়ণগঞ্জ জেলা পরিষদ, জওয়াহেরুল ইসলাম মামুন, মেন্টর, সুইড বাংলাদেশ; মাহবুবুল মনির, মহাসচিব, সুইড বাংলাদেশ এবং মাহবুবুর রহমান মাসুম, সম্পাদক খবরের পাতা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ৬০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, চিকিৎসক, সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হলো বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পরিবারের প্রতি সমাজের দায়িত্ব ও সহমর্মিতা বৃদ্ধি এবং তাদেরকে সমাজের মূলধারার একজন সম্মানিত অংশ হিসেবে বিবেচনা করার বিষয়ে সচেতনতা সৃষ্টি করাও এই উদ্যোগের লক্ষ্য।

হিউম্যানিটি ফার্স্ট ইন্টারন্যাশনাল বর্তমানে বিশ্বের ৬৭ টি দেশে মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। গত ৩০ বছরের কার্যক্রমে প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী ১ কোটি ৭০ লাখেরও বেশি মানুষের কাছে সহায়তা পৌঁছেছে এবং Knowledge for Life কর্মসূচির আওতায় ১০০টিরও বেশি স্কুল ও ৫৬টি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে।

বাংলাদেশেও হিউম্যানিটি ফার্স্টের এর কার্যক্রমের দীর্ঘ ইতিহাস রয়েছে। সংস্থাটির পূর্ববর্তী কার্যক্রমের মধ্যে দুর্যোগকালীন ত্রাণ, চিকিৎসা, খাদ্য, পানি, আশ্রয় ও পুনর্বাসন সহায়তা করে আসছে।

“মানবতার বন্ধনে—শিক্ষা, সহমর্মিতা ও মানবসেবার প্রত্যয়ে” আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে হিউম্যানিটি ফার্স্ট প্রত্যাশা করছে একটি ছোট্ট মানবিক উদ্যোগ ভবিষ্যতে আরও বৃহত্তর সহযোগিতা, সামাজিক সম্প্রীতি ও মানবিক বন্ধনের পথ তৈরি করবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার