বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়।
এতে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। পদাধিকারবলে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী এর সদস্য।
জয়নুল আবদিন ফারুক একজন জ্যেষ্ঠ বিএনপি নেতা ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা দিয়ে তিনি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। দলের সংকটকালীন সময়ে সাহসী বক্তব্য ও দৃঢ় অবস্থানের জন্য তিনি পরিচিত। জয়নুল আবদিন ফারুক ৬ বারের সংসদ-সদস্য। নবম জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ ছিলেন তিনি। বিএনপি চেয়ারম্যানের এই উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক নোয়াখালী-২ আসনের সংসদ-সদস্য।