Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

জাতিসংঘের মঞ্চে এবার বাংলাদেশের নেতৃত্ব, সাধারণ পরিষদে সভাপতি খলিলুর

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পিএম

জাতিসংঘের মঞ্চে এবার বাংলাদেশের নেতৃত্ব, সাধারণ পরিষদে সভাপতি খলিলুর

বিজ্ঞাপন

নিউইয়র্কে আগামী ২১ সেপ্টেম্বর শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সম্মেলন।

এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, বিশ্বমঞ্চের এই গুরুত্বপূর্ণ অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফলে জাতিসংঘের সর্বোচ্চ ফোরামে এবার সরাসরি নেতৃত্বের ভূমিকায় থাকছে বাংলাদেশ।

এবারের অধিবেশনকে বাংলাদেশের জন্য ‘নতুন যাত্রা, নতুন সম্ভাবনা ও নতুন আকাঙ্ক্ষার প্রতীক’ হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার রাজধানীর একটি হোটেলে ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশের ব্র্যান্ডিং’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, এবারের সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বাড়তি তাৎপর্য বহন করছে। এর অন্যতম কারণ, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন।

ড. খলিলুর রহমানের নির্বাচনকে জাতীয় গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সভাপতির পদটি পেতে সাইপ্রাস প্রায় এক দশক ধরে প্রচারণা চালালেও শেষ পর্যন্ত বাংলাদেশ এই দায়িত্ব পেয়েছে।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশে বাংলাদেশের ৮৩টি মিশনের সমন্বিত প্রচেষ্টার পাশাপাশি দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও স্থিতিশীলতা ফিরে আসার কারণেই এই কূটনৈতিক সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার