Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পিএম

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য নির্দিষ্ট কিছু বিষয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করে সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে পোস্ট করে দূতাবাস জানায়, এ ভিসার অধীনে যুক্তরাষ্ট্রে গিয়ে কোন কোন কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ, তা স্পষ্ট করা অত্যন্ত জরুরি।

দূতাবাসের বার্তায় স্পষ্ট উল্লেখ করা হয় যে, সন্তানের মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া বা ‘বার্থ ট্যুরিজম’ (Birth Tourism) বি১/বি২ ভিসায় সম্পূর্ণ অননুমোদিত। এছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো মার্কিন নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়ার উদ্দেশ্যে চাকরি করা বা কাজ করা যাবে না। 

একই সঙ্গে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ডিগ্রি কিংবা একাডেমিক ক্রেডিট অর্জনের উদ্দেশ্যে পূর্ণকালীন পড়াশোনা করা এবং পারিশ্রমিকের বিনিময়ে কর্মসংস্থানে যুক্ত হওয়াও এই ভিজিটর ভিসার শর্তের সরাসরি লঙ্ঘন।

এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশেও একই ধরনের সতর্কবার্তা প্রকাশ করেছিল মার্কিন দূতাবাস। সেখানে বলা হয়েছিল, নির্ধারিত পড়াশোনার পরিপন্থী কাজ করা, ক্লাস না করা, নিয়মিত শিক্ষা কার্যক্রম এড়িয়ে যাওয়া কিংবা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে পড়াশোনা ছেড়ে দিলে স্টুডেন্ট ভিসা সঙ্গে সঙ্গে বাতিল হতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার