বিজ্ঞাপন
সৌর বিদ্যুৎ উৎপাদনে সহজ শর্তে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হবে
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ এএম
বিজ্ঞাপন
সৌর বিদ্যুৎ উৎপাদনে সরকার এমন নীতিমালা তৈরি করেছে যাতে বিনিয়োগকারী আকৃষ্ট হতে পারে বলে। বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদনে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য সহজ শর্তে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদ্যুতের চাহিদা পূরণে সৌর বিদ্যুৎ ও ব্যবস্থাপনা সংক্রান্ত ল্যাবরেটরি উদ্বোধনী প্রশিক্ষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, অতীতের সরকার সৌর বিদ্যুতের কথা মুখে বলেছে কিন্তু এমন কোনো নীতিমালা করেনি যাতে বিনিয়োগকারী ও উদ্যোক্তারা আকৃষ্ট হতে পারেন। বর্তমান সরকার সৌর বিদ্যুৎ উৎপাদনে এমন নীতিমালা তৈরি করেছে যাতে বিনিয়োগকারী আকৃষ্ট হতে পারেন। সরকার ও বিনিয়োগকারী যৌথভাবে কাজ করলে দ্রুত নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের কাজ সম্পন্ন হবে।
প্রতিমন্ত্রী এসময় ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ অধিদপ্তরকে সৌর বিদ্যুৎ উৎপাদনে দক্ষ জনশক্তি তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে স্থাপিত সৌর বিদ্যুৎ ব্যবস্থাপনা সংক্রান্ত ল্যাবরেটরি উদ্বোধন করেন। এরপর তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ছাদে স্থাপিত সৌর বিদ্যুৎ প্যানেল পরিদর্শন করেন। যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী গাজী ইকফাত মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।